আমাদের উস্তাদবৃন্দ​

(একজন বিদগ্ধ আলেমে দ্বীন, দায়ী, শিক্ষক, গবেষক।)

মাওলানা শামীম বিন আশরাফ

তিনি দাওরায়ে হাদীস সম্পন্ন করেন ”জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড ডেমরা ঢাকা” থেকে।
এরপর তুলনামূলক ধর্মতত্ত্ব, (দাওয়াহ বিভাগ) সম্পন্ন করেন ইসলামী দাওয়াহ ইন্সটিউট, মান্ডা, মুগদা, ঢাকা থেকে।
ইতিপূর্বে তিনি ময়মনসিংহ, গাইবান্ধা, ঢাকাসহ বিভিন্ন স্থানে নৈশ মাদরাসায় শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন।
বর্তমানে তিনি মাদরাসাতুল হুদা দিনাজপুর – Madrasatul Huda এর পরিচালক হিসেবে কর্মরত আছেন।

(একজন বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষক, গবেষক, বয়স্ক কর্মব্যস্তদের পাঠদানে বিশেষ পারদর্শী।)

মুফতি রমজান খান

তিনি হিফজ সম্পন্ন করেন এমদাদিয়া মাদ্রাসা জামালপুর। তিনি দাওরায়ে হাদীস সম্পন্ন করেন “জামিআ হাকিমুল উম্মাহ কেরানীগঞ্জ ঢাকা”। এরপর তাখাচ্ছুছ ফিল ফিকহিল ইসলামী তথা উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ (ইফতা বিভাগ) এ পড়াশোনা করেছেন আল-মারকাযুস শারইয়্যাহ আদাবর, ঢাকা । তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে লেখাপড়া করেন ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট মান্ডা মুগদা ঢাকা।
বর্তমানে তিনি মাদরাসাতুল হুদা দিনাজপুর – Madrasatul Huda এর সিনিয়র উস্তাদ হিসাবে কর্মরত রয়েছেন।

(একজন নিষ্ঠাবান ইসলামী চিন্তাবিদ, শিক্ষক ও সমাজসেবক)

মুফতী আবুবকর সিদ্দিক

মুফতী আবুবকর সিদ্দিক হাফিযাহুল্লাহ ইসলামী শিক্ষায় সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত একজন আলেমে দ্বীন। তাঁর জীবন ও কর্মধারা দ্বীন প্রচার এবং সমাজ উন্নয়নে নিবেদিত।

প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা: তাঁর কুরআনের হিফজ সম্পন্ন হয় পীরগাছা এমদাদুল উলূম মাদ্রাসা, পীরগাছা, রংপুরে। ইসলামী জ্ঞানের উচ্চতর স্তর—দাওরায়ে হাদীস (ইসলামী স্নাতকোত্তর)—অর্জন করেন জামিয়া আরাবিয়া, নিউটাউন, দিনাজপুর থেকে। পরবর্তীতে তিনি ইফতা ও ফিকহে তাখাস্সুস (ইসলামী আইন ও ফতোয়া বিষয়ক উচ্চতর শিক্ষা) সম্পন্ন করেন রওজাতুল উলূম মাদ্রাসা, বাউনিয়া বাঁধ, কালশী, মিরপুর, ঢাকা থেকে।

কর্মজীবন: শিক্ষা ও দ্বীন প্রচারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা ও ইমামতির দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের সূচনা হয় আবু হুরায়রা মাদ্রাসা, সেতাবগঞ্জে। অতঃপর তিনি আমতলী বাজার মাদ্রাসা ও মসজিদ এবং আল্লা করীম মাদ্রাসা, বদরগঞ্জে দ্বীনি খেদমতে নিয়োজিত থাকেন।
বর্তমানে তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মাদরাসাতুল হুদা, দিনাজপুর-এ একজন সহকারী শিক্ষক হিসেবে দ্বীনী শিক্ষার আলো ছড়াচ্ছেন।

তাঁর জীবনের মূল লক্ষ্য হলো কুরআন-হাদীসের আলোকে সমাজকে সঠিক পথের দিশা দেওয়া এবং নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় গড়ে তোলা।

(একজন বিদগ্ধ আলেমে দ্বীন, শিক্ষক ও সমাজসেবক)

মোঃ আবু মুসা

উসতাজ মোঃ আবু মুসা ১৯৯০ খ্রিস্টাব্দে দিনাজপুর জেলার সদর থানাধীন মুদিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবনের ভিত্তি রচিত হয় শৈশবেই—প্রাথমিক কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন এবং একই সাথে মক্তবে ইসলামিক জ্ঞান ও আদর্শের প্রাথমিক দীক্ষা গ্রহণের মাধ্যমে।
​এরপর তিনি মাদ্রাসায় ভর্তি হয়ে পবিত্র কোরআন হেফজ বা মুখস্থ করা শুরু করেন এবং ২০০৫ সালে তা সফলভাবে সম্পন্ন করেন। হাফেজী সম্পন্ন করার পর তিনি ঢাকার তেজগাঁও বাইতুল আমান মাদ্রাসায় হিফজুল কোরআনের শুনানি (রিভিশন) শেষ করেন।
​উচ্চতর ইসলামিক শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রামে ভর্তি হন। সেখানে তিনি মাদানী নেসাব ও কদীম নেসাবের সমন্বয়ে গঠিত শিক্ষা কারিকুলাম অনুসরণ করে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) সমাপ্ত করেন।
​দারুল উলুম হাটহাজারী থেকে ইলমে হাদীসের সর্বোচ্চ সনদ লাভ করার পর তিনি ঢাকায় ফিরে আসেন এবং যাত্রাবাড়ীর জামিয়া আবু বক্কর সিদ্দীক (রাঃ) মাদ্রাসায় মুফতি বোরহান উদ্দিন রাব্বানী সাহেবের তত্ত্বাবধানে এক বছরব্যাপী ইফতা (ইসলামিক আইনশাস্ত্র বা ফিকহ্ বিষয়ক উচ্চতর গবেষণা) কোর্সে ভর্তি হন। এই কোর্সে তাঁর মুশরিব বা তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন মুফতি ইমাম উদ্দিন এবং মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুমুল্লাহ।
​ইফতা সম্পন্ন করে তিনি নরসিংদী জেলার পলাশ থানাধীন ঘোড়াশাল পৌরসভার একটি মাদ্রাসায় মুহতামীম হিসেবে দায়িত্ব পালন করেন। এক বছর সেখানে অতিবাহিত হওয়ার পর, মুফতি ইমাম উদ্দিন সাহেব (দামাত বারাকাতুহুম)-এর নির্দেশনায় তিনি ঢাকার জামিয়া মাহমুদিয়া, যাত্রাবাড়ীতে যোগদান করেন এবং ২০২০ সাল পর্যন্ত সেখানে সাফল্যের সাথে খেদমত প্রদান করেন।
​করোনা মহামারীকালীন সময় থেকে বর্তমানে উসতাজ মোঃ আবু মুসা তাঁর জন্মস্থান দিনাজপুর জেলাতেই অবস্থান করছেন। বর্তমানে তিনি দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে গাউসতলা জামে মসজিদে খতিব ও ইমামতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মাদরাসাতুল হুদা দিনাজপুর এ একজন সিনিয়র উস্তাদ হিসেবেও দ্বীনি খেদমতে আছেন।

বয়স্ক ও কর্মব্যস্ত লোকদের ইলমে দ্বীন শিক্ষা করার আদর্শ প্রতিষ্ঠান। তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যান

যোগাযোগ 

shamimashraf2017@gmail.com

01324-105764

পুরাতন ৬ নাম্বার নিউ টাউন (তারকাটা মিলের দক্ষিণে) দিনাজপুর সদর , দিনাজপুর

কপিরাইট © 2025 মাদরাসাতুল হুদা দিনাজপুর।

×

📢 ভর্তি বিজ্ঞপ্তি 📢

নৈশ মাদরাসার নতুন শিক্ষা বর্ষ (রমজান–রমজান) ভর্তি ঘোষণা

সম্মানিত শিক্ষার্থী ভাইগণ!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমাদের নৈশ মাদরাসার শিক্ষা বর্ষ অন্যান্য কওমি মাদরাসার ন্যায় পবিত্র রমজান মাস থেকে পরবর্তী রমজান পর্যন্ত গণনা করা হয়। সুতরাং নতুন বর্ষে ভর্তি কার্যক্রম পবিত্র রমজান মাস থেকে শুরু হবে। বরকতময় এই মাসে দ্বীনি শিক্ষা শুরু করা অধিক ফযিলত ও সওয়াবের কারণ।

📌 ভর্তি সংক্রান্ত তথ্য:

📝 ভর্তি ফরম মূল্য: ১০০/- টাকা

🎓 নতুন ভর্তি ফি: ১৫০০/- টাকা

📚 পুরাতন শিক্ষার্থীদের সেশন ফি: ১০০০/- টাকা

📍 ভর্তি শুরু: ১লা রমজান

📍 শিক্ষা বর্ষ: রমজান থেকে রমজান

অতএব, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি ইলম অর্জনের তাওফিক দান করুন। আমিন।

— কর্তৃপক্ষ
নৈশ মাদরাসা