মাদরাসাতুল হুদা দিনাজপুর
(নৈশ – রাত্রিকালীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান)
মাদরাসাতুল হুদা দিনাজপুর একটি নৈশ (রাত্রিকালীন) কওমি মাদরাসা, যা দিনাজপুর সদর উপজেলার ৫ নং নিউটাউন এলাকায় অবস্থিত।
এই প্রতিষ্ঠানটি মূলত সেইসব ভাইদের জন্য প্রতিষ্ঠিত, যারা দিনের বেলায় স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ব্যবসা কিংবা অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে নিয়মিত পূর্ণকালীন মাদরাসায় পড়াশোনা করার সুযোগ পান না।
আমাদের লক্ষ্য হলো ব্যস্ত সময়ের মাঝেও যেন একজন মুসলমান ফরজে আইন থেকে শুরু করে উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে এবং কোরআন–সুন্নাহর আলোকে নিজের জীবন গঠন করতে পারে।
নৈশ মাদরাসার ধারণা ও প্রয়োজনীয়তা
বর্তমান সমাজে এমন অসংখ্য শিক্ষিত ও কর্মব্যস্ত মানুষ রয়েছেন, যারা দ্বীনি শিক্ষা অর্জনের গভীর আগ্রহ থাকা সত্ত্বেও সময়ের অভাবে সে সুযোগ থেকে বঞ্চিত হন।
মাদরাসাতুল হুদা দিনাজপুর সেই বাস্তব প্রয়োজনকে সামনে রেখে একটি নৈশ মাদরাসা ব্যবস্থা চালু করেছে, যেখানে—
- মাগরিব ও ইশার পর
- অথবা ফজরের পর
নির্ধারিত সময়ে নিয়মিত ক্লাস পরিচালিত হয়।
এর ফলে একজন শিক্ষার্থী তার পার্থিব দায়িত্ব পালনের পাশাপাশি ধীরে ধীরে আলেম হওয়ার পথেও অগ্রসর হতে পারে, ইনশাআল্লাহ।
আমাদের শিক্ষা দর্শন
আমরা বিশ্বাস করি—
- দ্বীনি শিক্ষা শুধু আলেমদের জন্য নয়, বরং প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক
- ফরজে আইন জানা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ
- দ্বীনি শিক্ষা হতে হবে বিশুদ্ধ, সহিহ ও আমলমুখী
এই দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের পাঠদান ব্যবস্থা সাজানো হয়েছে—
- কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে
-
- অভিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে
কোর্স ও শিক্ষা কার্যক্রম
মাদরাসাতুল হুদা দিনাজপুরে ধাপে ধাপে বিভিন্ন স্তরের কোর্স পরিচালিত হয়, যাতে শিক্ষার্থীরা নিজের সক্ষমতা ও সময় অনুযায়ী দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারে।
আমাদের উল্লেখযোগ্য কোর্সসমূহ হলো—
- ফরজে আইন কোর্স
- তরজমাতুল কুরআন কোর্স
- আলিম কোর্স
- তাকলীম কোর্স
- স্কুল মক্তব (স্কুলগামী শিক্ষার্থীদের জন্য)
- পার্টটাইম হিফজ কোর্স
- ইলমের বাগান থেকে ঝরে যাওয়া ভাইদের জন্য বিশেষ কোর্স
- ২০ দিন ব্যাপি দাওয়াহ কোর্স
- দাওয়াহ ও আকিদা কোর্স
প্রতিটি কোর্স নির্দিষ্ট সিলেবাস, সময়সূচি ও পরীক্ষার মাধ্যমে পরিচালিত হয়।
পরীক্ষাভিত্তিক ব্যবস্থা ও তারবিয়াহ
আমাদের মাদরাসায়—
- নিয়মিত পরীক্ষা নেওয়া হয়
- ফলাফল প্রকাশ করা হয়
- মেধাবী ও পরিশ্রমী ছাত্রদের পুরস্কৃত করা হয়
এর পাশাপাশি ছাত্রদের আখলাক, আদব, তাকওয়া ও সুন্নাহভিত্তিক জীবন গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
নিয়মিত নসিহত, ইসলাহী বয়ান ও দাওয়াহমূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্রদের রূহানী তারবিয়াহ করা হয়।
দাওয়াহ ও সমাজমুখী কার্যক্রম
মাদরাসাতুল হুদা দিনাজপুর কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি দাওয়াহমুখী দ্বীনি কেন্দ্র।
এখান থেকে—
- নওমুসলিমদের ইলমে দ্বীন শিক্ষা, লেখাপড়া ও পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতা করা।
- প্রত্যন্ত অঞ্চলে মক্তব প্রতিষ্ঠা করা।
- দাঈদের সম্মানী ও রাহ খরচের ব্যবস্থা করা।
আলহামদুলিল্লাহ দিনাজপুরে অনেক দাঈ ভাই কাজ করে যাচ্ছেন । - দাওয়াতী বই পুস্তক,লিফলেট ইত্যাদী প্রকাশ করা ও ফ্রি বিতরণ করা।
- দাওয়তী মজলিশ, কর্মশালা ও ধর্মসভায় খরচ বহনের চেষ্টা করা।
- মাস্তুরাতদের মাঝে তালিমের ব্যবস্থা করা।
- বুজুর্গ,যুগ সচেতন ও আল্লাহওয়ালাদের মাধ্যমে
সাধারণ মানুষদের ইস্লাহের ফিকির করা।
আমাদের লক্ষ্য হলো—
দ্বীনি শিক্ষার আলো শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া।
আমাদের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে—
- প্রত্যেকটি থানায় একজন করে দাঈ নিয়োগ দেওয়া।
- প্রত্যেকটি মসজিদে মুনাজ্জাম মক্তব গড়ে তোলা।
- প্রতিটি ইউনিয়নে একটি করে নৈশ মাদরাসা তৈরি করা।
- মাদরাসাতুল হুদা দিনাজপুরের নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলা।
আল্লাহ তায়ালার কাছে আমাদের দোয়া—
তিনি যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এর মাধ্যমে দ্বীনের খেদমত গ্রহণ করেন।