(একজন নিষ্ঠাবান ইসলামী চিন্তাবিদ, শিক্ষক ও সমাজসেবক)
মুফতী আবুবকর সিদ্দিক
মুফতী আবুবকর সিদ্দিক হাফিযাহুল্লাহ ইসলামী শিক্ষায় সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত একজন আলেমে দ্বীন। তাঁর জীবন ও কর্মধারা দ্বীন প্রচার এবং সমাজ উন্নয়নে নিবেদিত।
প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা: তাঁর কুরআনের হিফজ সম্পন্ন হয় পীরগাছা এমদাদুল উলূম মাদ্রাসা, পীরগাছা, রংপুরে। ইসলামী জ্ঞানের উচ্চতর স্তর—দাওরায়ে হাদীস (ইসলামী স্নাতকোত্তর)—অর্জন করেন জামিয়া আরাবিয়া, নিউটাউন, দিনাজপুর থেকে। পরবর্তীতে তিনি ইফতা ও ফিকহে তাখাস্সুস (ইসলামী আইন ও ফতোয়া বিষয়ক উচ্চতর শিক্ষা) সম্পন্ন করেন রওজাতুল উলূম মাদ্রাসা, বাউনিয়া বাঁধ, কালশী, মিরপুর, ঢাকা থেকে।
কর্মজীবন: শিক্ষা ও দ্বীন প্রচারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা ও ইমামতির দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের সূচনা হয় আবু হুরায়রা মাদ্রাসা, সেতাবগঞ্জে। অতঃপর তিনি আমতলী বাজার মাদ্রাসা ও মসজিদ এবং আল্লা করীম মাদ্রাসা, বদরগঞ্জে দ্বীনি খেদমতে নিয়োজিত থাকেন।
বর্তমানে তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মাদরাসাতুল হুদা, দিনাজপুর-এ একজন সহকারী শিক্ষক হিসেবে দ্বীনী শিক্ষার আলো ছড়াচ্ছেন।
তাঁর জীবনের মূল লক্ষ্য হলো কুরআন-হাদীসের আলোকে সমাজকে সঠিক পথের দিশা দেওয়া এবং নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় গড়ে তোলা।