আমাদের সম্পর্কে

মাদরাসাতুল হুদা দিনাজপুর

(নৈশ – রাত্রিকালীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান)

মাদরাসাতুল হুদা দিনাজপুর একটি নৈশ (রাত্রিকালীন) কওমি মাদরাসা, যা দিনাজপুর সদর উপজেলার ৫ নং নিউটাউন এলাকায় অবস্থিত।
এই প্রতিষ্ঠানটি মূলত সেইসব ভাইদের জন্য প্রতিষ্ঠিত, যারা দিনের বেলায় স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ব্যবসা কিংবা অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে নিয়মিত পূর্ণকালীন মাদরাসায় পড়াশোনা করার সুযোগ পান না।

আমাদের লক্ষ্য হলো ব্যস্ত সময়ের মাঝেও যেন একজন মুসলমান ফরজে আইন থেকে শুরু করে উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে এবং কোরআন–সুন্নাহর আলোকে নিজের জীবন গঠন করতে পারে।


 

নৈশ মাদরাসার ধারণা ও প্রয়োজনীয়তা

বর্তমান সমাজে এমন অসংখ্য শিক্ষিত ও কর্মব্যস্ত মানুষ রয়েছেন, যারা দ্বীনি শিক্ষা অর্জনের গভীর আগ্রহ থাকা সত্ত্বেও সময়ের অভাবে সে সুযোগ থেকে বঞ্চিত হন।
মাদরাসাতুল হুদা দিনাজপুর সেই বাস্তব প্রয়োজনকে সামনে রেখে একটি নৈশ মাদরাসা ব্যবস্থা চালু করেছে, যেখানে—

  • মাগরিব ও ইশার পর
  • অথবা ফজরের পর

নির্ধারিত সময়ে নিয়মিত ক্লাস পরিচালিত হয়।

এর ফলে একজন শিক্ষার্থী তার পার্থিব দায়িত্ব পালনের পাশাপাশি ধীরে ধীরে আলেম হওয়ার পথেও অগ্রসর হতে পারে, ইনশাআল্লাহ।


 

আমাদের শিক্ষা দর্শন

আমরা বিশ্বাস করি—

  • দ্বীনি শিক্ষা শুধু আলেমদের জন্য নয়, বরং প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক
  • ফরজে আইন জানা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ
  • দ্বীনি শিক্ষা হতে হবে বিশুদ্ধ, সহিহ ও আমলমুখী

এই দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের পাঠদান ব্যবস্থা সাজানো হয়েছে—

  • কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে
  •  
  • অভিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে

 

কোর্স ও শিক্ষা কার্যক্রম

মাদরাসাতুল হুদা দিনাজপুরে ধাপে ধাপে বিভিন্ন স্তরের কোর্স পরিচালিত হয়, যাতে শিক্ষার্থীরা নিজের সক্ষমতা ও সময় অনুযায়ী দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারে।

আমাদের উল্লেখযোগ্য কোর্সসমূহ হলো—

  • ফরজে আইন কোর্স
  • তরজমাতুল কুরআন কোর্স
  • আলিম কোর্স
  • তাকলীম কোর্স
  • স্কুল মক্তব (স্কুলগামী শিক্ষার্থীদের জন্য)
  • পার্টটাইম হিফজ কোর্স
  • ইলমের বাগান থেকে ঝরে যাওয়া ভাইদের জন্য বিশেষ কোর্স
  • ২০ দিন ব্যাপি দাওয়াহ কোর্স
  • দাওয়াহ ও আকিদা কোর্স

প্রতিটি কোর্স নির্দিষ্ট সিলেবাস, সময়সূচি ও পরীক্ষার মাধ্যমে পরিচালিত হয়।


 

পরীক্ষাভিত্তিক ব্যবস্থা ও তারবিয়াহ

আমাদের মাদরাসায়—

  • নিয়মিত পরীক্ষা নেওয়া হয়
  • ফলাফল প্রকাশ করা হয়
  • মেধাবী ও পরিশ্রমী ছাত্রদের পুরস্কৃত করা হয়

এর পাশাপাশি ছাত্রদের আখলাক, আদব, তাকওয়া ও সুন্নাহভিত্তিক জীবন গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
নিয়মিত নসিহত, ইসলাহী বয়ান ও দাওয়াহমূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্রদের রূহানী তারবিয়াহ করা হয়।


 

দাওয়াহ ও সমাজমুখী কার্যক্রম

মাদরাসাতুল হুদা দিনাজপুর কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি দাওয়াহমুখী দ্বীনি কেন্দ্র

এখান থেকে—

  • নওমুসলিমদের ইলমে দ্বীন শিক্ষা, লেখাপড়া ও পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতা করা।
  • প্রত্যন্ত অঞ্চলে মক্তব প্রতিষ্ঠা করা।
  • দাঈদের সম্মানী ও রাহ খরচের ব্যবস্থা করা।
    আলহামদুলিল্লাহ দিনাজপুরে অনেক দাঈ ভাই কাজ করে যাচ্ছেন ।
  • দাওয়াতী বই পুস্তক,লিফলেট ইত্যাদী প্রকাশ করা ও ফ্রি বিতরণ করা।
  • দাওয়তী মজলিশ, কর্মশালা ও ধর্মসভায় খরচ বহনের চেষ্টা করা।
  • মাস্তুরাতদের মাঝে তালিমের ব্যবস্থা করা।
  • বুজুর্গ,যুগ সচেতন ও আল্লাহওয়ালাদের মাধ্যমে
    সাধারণ মানুষদের ইস্লাহের ফিকির করা।

আমাদের লক্ষ্য হলো—
দ্বীনি শিক্ষার আলো শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া


 

আমাদের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে—

  • প্রত্যেকটি থানায় একজন করে দাঈ নিয়োগ দেওয়া।
  • প্রত্যেকটি মসজিদে মুনাজ্জাম মক্তব গড়ে তোলা।
  • প্রতিটি ইউনিয়নে একটি করে নৈশ মাদরাসা তৈরি করা।
  • মাদরাসাতুল হুদা দিনাজপুরের নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলা।

আল্লাহ তায়ালার কাছে আমাদের দোয়া—
তিনি যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এর মাধ্যমে দ্বীনের খেদমত গ্রহণ করেন।

আমাদের উস্তাদবৃন্দ

(একজন বিদগ্ধ আলেমে দ্বীন, দায়ী, শিক্ষক, গবেষক।)

মাওলানা শামীম বিন আশরাফ

তিনি দাওরায়ে হাদীস সম্পন্ন করেন ”জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড ডেমরা ঢাকা” থেকে।
এরপর তুলনামূলক ধর্মতত্ত্ব, (দাওয়াহ বিভাগ) সম্পন্ন করেন ইসলামী দাওয়াহ ইন্সটিউট, মান্ডা, মুগদা, ঢাকা থেকে।
ইতিপূর্বে তিনি ময়মনসিংহ, গাইবান্ধা, ঢাকাসহ বিভিন্ন স্থানে নৈশ মাদরাসায় শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন।
বর্তমানে তিনি মাদরাসাতুল হুদা দিনাজপুর – Madrasatul Huda এর পরিচালক হিসেবে কর্মরত আছেন।

(একজন বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষক, গবেষক, বয়স্ক কর্মব্যস্তদের পাঠদানে বিশেষ পারদর্শী।)

মুফতি রমজান খান

তিনি হিফজ সম্পন্ন করেন এমদাদিয়া মাদ্রাসা জামালপুর। তিনি দাওরায়ে হাদীস সম্পন্ন করেন “জামিআ হাকিমুল উম্মাহ কেরানীগঞ্জ ঢাকা”। এরপর তাখাচ্ছুছ ফিল ফিকহিল ইসলামী তথা উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ (ইফতা বিভাগ) এ পড়াশোনা করেছেন আল-মারকাযুস শারইয়্যাহ আদাবর, ঢাকা । তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে লেখাপড়া করেন ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট মান্ডা মুগদা ঢাকা।
বর্তমানে তিনি মাদরাসাতুল হুদা দিনাজপুর – Madrasatul Huda এর সিনিয়র উস্তাদ হিসাবে কর্মরত রয়েছেন।

(একজন নিষ্ঠাবান ইসলামী চিন্তাবিদ, শিক্ষক ও সমাজসেবক)

মুফতী আবুবকর সিদ্দিক

মুফতী আবুবকর সিদ্দিক হাফিযাহুল্লাহ ইসলামী শিক্ষায় সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত একজন আলেমে দ্বীন। তাঁর জীবন ও কর্মধারা দ্বীন প্রচার এবং সমাজ উন্নয়নে নিবেদিত।

প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা: তাঁর কুরআনের হিফজ সম্পন্ন হয় পীরগাছা এমদাদুল উলূম মাদ্রাসা, পীরগাছা, রংপুরে। ইসলামী জ্ঞানের উচ্চতর স্তর—দাওরায়ে হাদীস (ইসলামী স্নাতকোত্তর)—অর্জন করেন জামিয়া আরাবিয়া, নিউটাউন, দিনাজপুর থেকে। পরবর্তীতে তিনি ইফতা ও ফিকহে তাখাস্সুস (ইসলামী আইন ও ফতোয়া বিষয়ক উচ্চতর শিক্ষা) সম্পন্ন করেন রওজাতুল উলূম মাদ্রাসা, বাউনিয়া বাঁধ, কালশী, মিরপুর, ঢাকা থেকে।

কর্মজীবন: শিক্ষা ও দ্বীন প্রচারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা ও ইমামতির দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের সূচনা হয় আবু হুরায়রা মাদ্রাসা, সেতাবগঞ্জে। অতঃপর তিনি আমতলী বাজার মাদ্রাসা ও মসজিদ এবং আল্লা করীম মাদ্রাসা, বদরগঞ্জে দ্বীনি খেদমতে নিয়োজিত থাকেন।
বর্তমানে তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মাদরাসাতুল হুদা, দিনাজপুর-এ একজন সহকারী শিক্ষক হিসেবে দ্বীনী শিক্ষার আলো ছড়াচ্ছেন।

তাঁর জীবনের মূল লক্ষ্য হলো কুরআন-হাদীসের আলোকে সমাজকে সঠিক পথের দিশা দেওয়া এবং নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় গড়ে তোলা।

(একজন বিদগ্ধ আলেমে দ্বীন, শিক্ষক ও সমাজসেবক)

মোঃ আবু মুসা

উসতাজ মোঃ আবু মুসা ১৯৯০ খ্রিস্টাব্দে দিনাজপুর জেলার সদর থানাধীন মুদিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবনের ভিত্তি রচিত হয় শৈশবেই—প্রাথমিক কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন এবং একই সাথে মক্তবে ইসলামিক জ্ঞান ও আদর্শের প্রাথমিক দীক্ষা গ্রহণের মাধ্যমে।
​এরপর তিনি মাদ্রাসায় ভর্তি হয়ে পবিত্র কোরআন হেফজ বা মুখস্থ করা শুরু করেন এবং ২০০৫ সালে তা সফলভাবে সম্পন্ন করেন। হাফেজী সম্পন্ন করার পর তিনি ঢাকার তেজগাঁও বাইতুল আমান মাদ্রাসায় হিফজুল কোরআনের শুনানি (রিভিশন) শেষ করেন।
​উচ্চতর ইসলামিক শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রামে ভর্তি হন। সেখানে তিনি মাদানী নেসাব ও কদীম নেসাবের সমন্বয়ে গঠিত শিক্ষা কারিকুলাম অনুসরণ করে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) সমাপ্ত করেন।
​দারুল উলুম হাটহাজারী থেকে ইলমে হাদীসের সর্বোচ্চ সনদ লাভ করার পর তিনি ঢাকায় ফিরে আসেন এবং যাত্রাবাড়ীর জামিয়া আবু বক্কর সিদ্দীক (রাঃ) মাদ্রাসায় মুফতি বোরহান উদ্দিন রাব্বানী সাহেবের তত্ত্বাবধানে এক বছরব্যাপী ইফতা (ইসলামিক আইনশাস্ত্র বা ফিকহ্ বিষয়ক উচ্চতর গবেষণা) কোর্সে ভর্তি হন। এই কোর্সে তাঁর মুশরিব বা তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন মুফতি ইমাম উদ্দিন এবং মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুমুল্লাহ।
​ইফতা সম্পন্ন করে তিনি নরসিংদী জেলার পলাশ থানাধীন ঘোড়াশাল পৌরসভার একটি মাদ্রাসায় মুহতামীম হিসেবে দায়িত্ব পালন করেন। এক বছর সেখানে অতিবাহিত হওয়ার পর, মুফতি ইমাম উদ্দিন সাহেব (দামাত বারাকাতুহুম)-এর নির্দেশনায় তিনি ঢাকার জামিয়া মাহমুদিয়া, যাত্রাবাড়ীতে যোগদান করেন এবং ২০২০ সাল পর্যন্ত সেখানে সাফল্যের সাথে খেদমত প্রদান করেন।
​করোনা মহামারীকালীন সময় থেকে বর্তমানে উসতাজ মোঃ আবু মুসা তাঁর জন্মস্থান দিনাজপুর জেলাতেই অবস্থান করছেন। বর্তমানে তিনি দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে গাউসতলা জামে মসজিদে খতিব ও ইমামতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মাদরাসাতুল হুদা দিনাজপুর এ একজন সিনিয়র উস্তাদ হিসেবেও দ্বীনি খেদমতে আছেন।

প্রতিষ্ঠাতা ও পরিচালনায়

মুফতি জুবায়ের আহমাদ (হাফি:)

মুফতি জুবায়ের আহমদ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম এবং দায়ী। একাধিক বিষয়ের উপর তার প্রায় ৪২ টির মত লিখিত বই বিভিন্ন অঙ্গনে সমাদৃত হয়েছে। তার লেখা বই মক্কা ও মদীনা লাইব্রেরীতে গৃহীত হয়েছে। তিনি একাধিক মাদ্রাসার সাথে জড়িত থেকে দ্বীনের কাজ করে যাচ্ছেন। তিনি ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদা এর প্রিন্সিপাল। তিনি শিক্ষাগত জীবনে মেশকাত(স্নাতোক) শেষ করেছেন জামিয়া রহমানিয়া , ঢাকা থেকে। এরপর দাওরা হাদীস (মাস্টার্স) শেষ করেছেন দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়া থেকে । এছাড়াও উচ্চতর অরবী সাহিত্যের উপর তিনি উচ্চতর পড়াশোনা করেন দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌ, ইউপি, ইন্ডিয়া থেকে।

ইঞ্জিনিয়ার খন্দকার মারছুছ

খন্দকার মারছুছ বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন রুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে।
এরপর আইটিতে এম.এস.সি করেছেন এমআইটি(JU), থেকে।
এমবিএ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডিয়া থেকে ।

তিনি বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন, রিলায়েন্স হাই টেক লিমিটেড।

এছাড়া তিনি ধর্মীয় লাইনে পড়াশোনা করেন নৈশ বিভাগ, দারুর রাশাদ মাদ্রাসা, মিরপুর-১২।

মাওলানা শামীম বিন আশরাফ

(একজন বিদগ্ধ আলেমে দ্বীন, দায়ী, শিক্ষক, গবেষক।)

তিনি দাওরায়ে হাদীস সম্পন্ন করেন ”জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড ডেমরা ঢাকা” থেকে।
এরপর তুলনামূলক ধর্মতত্ত্ব, (দাওয়াহ বিভাগ) সম্পন্ন করেন ইসলামী দাওয়াহ ইন্সটিউট, মান্ডা, মুগদা, ঢাকা থেকে।
ইতিপূর্বে তিনি ময়মনসিংহ, গাইবান্ধা, ঢাকাসহ বিভিন্ন স্থানে নৈশ মাদরাসায় শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন। 

বর্তমানে তিনি মাদরাসাতুল হুদা দিনাজপুর – Madrasatul Huda এর পরিচালক হিসেবে কর্মরত আছেন

বয়স্ক ও কর্মব্যস্ত লোকদের ইলমে দ্বীন শিক্ষা করার আদর্শ প্রতিষ্ঠান। তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যান

যোগাযোগ 

shamimashraf2017@gmail.com

01324-105764

পুরাতন ৬ নাম্বার নিউ টাউন (তারকাটা মিলের দক্ষিণে) দিনাজপুর সদর , দিনাজপুর

কপিরাইট © 2025 মাদরাসাতুল হুদা দিনাজপুর।

×

📢 ভর্তি বিজ্ঞপ্তি 📢

নৈশ মাদরাসার নতুন শিক্ষা বর্ষ (রমজান–রমজান) ভর্তি ঘোষণা

সম্মানিত শিক্ষার্থী ভাইগণ!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমাদের নৈশ মাদরাসার শিক্ষা বর্ষ অন্যান্য কওমি মাদরাসার ন্যায় পবিত্র রমজান মাস থেকে পরবর্তী রমজান পর্যন্ত গণনা করা হয়। সুতরাং নতুন বর্ষে ভর্তি কার্যক্রম পবিত্র রমজান মাস থেকে শুরু হবে। বরকতময় এই মাসে দ্বীনি শিক্ষা শুরু করা অধিক ফযিলত ও সওয়াবের কারণ।

📌 ভর্তি সংক্রান্ত তথ্য:

📝 ভর্তি ফরম মূল্য: ১০০/- টাকা

🎓 নতুন ভর্তি ফি: ১৫০০/- টাকা

📚 পুরাতন শিক্ষার্থীদের সেশন ফি: ১০০০/- টাকা

📍 ভর্তি শুরু: ১লা রমজান

📍 শিক্ষা বর্ষ: রমজান থেকে রমজান

অতএব, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি ইলম অর্জনের তাওফিক দান করুন। আমিন।

— কর্তৃপক্ষ
নৈশ মাদরাসা